বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

তানোরে পুলিশের অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক

Paris
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

তানোর প্রতিনিধি : রাজশাহী পুলিশ সুপারের (এসপি) দিক নির্দেশনায় গত ১৮ ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে এসআই নেজাম উদ্দিন, এএসআই আবু সাইদ, এএসআই মোতালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) পারিশোদূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনে থেকে আসামী ফরহাদ বিশ্বাস (২৫), পিতা এমরুল কাশেম, সাং-পারিশো, খোকন (৩৩),

পিতা- সিরাজ মন্ডল, সাং-মালশিরাকে ৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এছাড়াও চৌবাড়িয়া- খড়িবাড়ী রাস্তা থেকে মশির উদ্দিন মন্ডল (৫৫), পিতা-মৃত তাসের উদ্দিন মন্ডল, সাং-মালশিরাকে পাঁচ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক করা হয়। উল্লেখ্য দুই নম্বর আসামীর বিরুদ্ধে একটি অস্ত্র মামলাসহ চারটি মাদকদ্রব্য আইনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris