বৃহস্পতিবার

২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে নয়জন গ্রেপ্তার

Paris
Update : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জুয়া খেলার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার নয়জন হলেন- নাজমুল হোসেন (২৪), মো. মমিন (২০), মো. সজিব (২০), আনোয়ার হোসেন (২৮), মো. রবিন (২৪), আমিনুল ইসলাম ওরফে বাবু (২০), মো পায়েল (২২), ফিরোজ আহমেদ (২১) এবং রেজাউল করিম (৫১)।

নগরীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি। নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল জানান, জুয়া খেলার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris