সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

সৌদি নারী ট্রেনচালকের ৩০ পদে ২৮ হাজার আবেদন

Paris
Update : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : সৌদি আরবে নারী ট্রেনচালকের ৩০টি পদের জন্য আবেদন করেছেন ২৮ হাজার চাকরিপ্রার্থী। দেশটি নারীর জন্য কাজের আরও সুযোগ অবারিত করার সঙ্গে সঙ্গে চাকরির চাহিদাও ব্যাপক বাড়ছে। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে। স্প্যানিশ রেলওয়ে অপারেটর রেনফে গত বুধবার জানিয়েছেÑশিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষায় দক্ষতার অনলাইন ভিত্তিক মূল্যায়নে আবেদনকারীর সংখ্যা প্রায় অর্ধেকে কমিয়ে আনা হয়েছে। এবং মার্চের মাঝামাঝি নাগাদ বাকি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংস্থাটি জানিয়েছে। রেনফে জানিয়েছে, নিয়োগ দেওয়ার পর ৩০ জন নারীকে বেতনসহ এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে।

এরপর তাঁরা মক্কা-মদিনা রুটে বুলেট ট্রেন চলাবেন। রেলওয়ে অপারেটরটি আরও জানিয়েছে,তারা স্থানীয় ব্যবসায় নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে আগ্রহী। কয়েকদিন আগে ৮০ পুরুষ ট্রেন চালক নিয়োগ দিয়েছে। বর্তমানে সৌদি আরবে রেনফের ট্রেন চালানোর জন্য ৮০ জন পুরুষ-চালক কর্মরত রয়েছেন। এবং দায়িত্ব গ্রহণের অপেক্ষায় রয়েছেন আরও ৫০ জন। সৌদি আরবে কিছুদিন আগপর্যন্ত নারীদের চাকরির সুযোগ কেবল শিক্ষকতা ও চিকিৎসকের মতো কয়েকটি পেশায় সীমাবদ্ধ ছিল। কঠোর বিধিনিষেধের কারণে খুব বেশি পেশায় নারীরা কাজ করার অনুমতি পেতেন না।

২০১৮ সালের আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কয়েক বছর ধরে তাঁর দেশের রক্ষণশীল নীতি শিথিল করা এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনার পথে হাঁটছেন। এরই পরিপ্রক্ষিতে গত পাঁচ বছরে চাকরিতে নারীর অংশগ্রহণ প্রায় দ্বিগুণ বেড়ে ৩৩ শতাংশ হয়েছে। সৌদি নারীরা এখন আগেকার পুরুষ ও অভিবাসীদের জন্য সীমাবদ্ধ থাকা চাকরিও করছেন। অবশ্য সৌদি আরবে এখনও কর্মজীবী পুরুষের তুলনায় কর্মজীবী নারীর সংখ্যা অর্ধেকের কাছাকাছি। গত বছরের তৃতীয় ত্রৈমাসিকে সৌদি আরবে কর্মজীবী নারীর সংখ্যা ছিল ৩৪ দশমিক ১ শতাংশ। তবে, বেকার পুরুষের তুলনায় সৌদি আরবে বেকার নারীর সংখ্যা তিনগুণের বেশি।


আরোও অন্যান্য খবর
Paris