সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

রুশ সেনা সরিয়ে নেয়ার দাবি সত্য নয় : যুক্তরাষ্ট্র

Paris
Update : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : চলমান উত্তেজনা কমাতে ইউক্রেনের সীমান্তবর্তী কিছু এলাকা থেকে সৈন্য ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রাশিয়া। গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি। তবে রুশদের এ দাবি মিথ্যা বলে উল্লেখ করে একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা সরিয়ে নেয়ার দাবি মিথ্যা। সাম্প্রতিক দিনগুলোতে সীমান্তে সাত হাজার নতুন রুশ সেনা যোগ দিয়েছে জানিয়ে ঐ মার্কিন কর্মকর্তা আরো বলেন, অজুহাত তৈরির জন্য রাশিয়া যেকোনো মুহূর্তে ইউক্রেনে ‘সাজানো হামলা’ চালাতে পারে।

এর আগে, মঙ্গলবার রাশিয়া জানিয়েছিল, সামরিক মহড়া শেষ হওয়ার পর দেশটি ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে নিচ্ছে। বুধবারও ক্রিমিয়ায় মহড়া শেষ করা কিছু সেনা ইউনিট গ্যারিসনে ফিরিয়ে নেয়ার কথা বলা হয়। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, তারা রাশিয়ার এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখেননি। জার্মান চ্যান্সেলর দফতর সূত্রে জানা যায়, বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোল্জ ফোনালাপে এ বিষয়ে সম্মত হয়েছেন যে, রাশিয়াকে অবশ্যই সামরিক তৎপরতা হ্রাসে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এদিকে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখের বেশি সেনা মোতায়েন করার পরেও বারবার দেশটিতে হামলা চালানোর পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে রাশিয়া। হামলা নিয়ে পশ্চিমা উদ্বেগকে ‘উন্মাদনা’ বলে আখ্যাও দিয়েছে রাশিয়া।


আরোও অন্যান্য খবর
Paris