সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহারের ঘোষণা দিলো রাশিয়া

Paris
Update : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনোশেঙ্কভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে। দক্ষিণ ও পশ্চিমের সামরিক জেলাগুলোর ইউনিট তাদের মিশন সম্পন্ন করেছে ; তারা ইতোমধ্যে রেল ও অটোমোবাইল পরিবহন শুরু করেছে এবং আজ তাদের গ্যারিসনে স্থানান্তর শুরু করবে। সামরিক বহরের অংশ হিসেবে পৃথক ইউনিট প্যারেড করতে করতে ফিরবে। তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী মহড়াসহ বেশ কয়েকটি যুদ্ধ প্রশিক্ষণ অনুশীলন করা হয়েছে।

তবে কিছু অনুশীলন এখনও চলছে। সশস্ত্রবাহিনী প্রশিক্ষণের জন্য বিশাল আকারের মহড়া চালিয়ে যাচ্ছে। এতে সামরিক জেলা, নৌ ও বিমানবাহিনী অংশ নিচ্ছে। গত মাসে ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করে রাশিয়া। পরে আরও ৩০ হাজার সেনা বেলারুশে সামরিক মহড়ায় অংশ নেয়। যুক্তরাষ্ট্রের অভিযোহ, যে কোনো সময় কিয়েভ আক্রমণ করতে পারে রাশিয়ার সামরিক বাহিনী। তবে মস্কো এ ধরনের কোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছে এবং বলেছে, তাদের পদক্ষেপগুলো ন্যাটো দেশগুলোর আগ্রাসনের প্রতিক্রিয়া।


আরোও অন্যান্য খবর
Paris