সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

জাতিসংঘের পাঁচ কর্মীকে অপহরণ ইয়েমেনে

Paris
Update : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইয়েমেনের দক্ষিণাঞ্চলে মাঠ পর্যায়ের কাজ শেষে ফেরার পথে জাতিসংঘের পাঁচজন কর্মীকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি জানিয়েছেন, গত শুক্রবার আবিয়ান থেকে ওই পাঁচ জনকে ধরে নিয়ে যাওয়া হয়। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র বলেন, অপহৃতদের মুক্তি নিশ্চিতে কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে জাতিসংঘ। খবর রয়টার্সের। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জাতিসংঘের এই কর্মীদের কারা অপহরণ করতে পারে সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।

তবে ইয়েমেনি কর্মকর্তারা এই অপহরণের জন্য আল-কায়েদা জঙ্গিদের সন্দেহ করছেন বলে জানা গেছে। অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনই ইয়েমেনি, একজন অন্য দেশের নাগরিক। তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে, বলেছেন নাম প্রকাশ করতে রাজি না হওয়া এক কর্মকর্তারা। অপহরণকারীরা এই ৫ কর্মীর জন্য মুক্তিপণ এবং কারাবন্দি কয়েক জঙ্গির মু্ক্িত চেয়েছে বলেও জানা গেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ অংশই বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নিয়ন্ত্রণে। তারা এই অপহরণকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ অ্যাখ্যা দিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris