সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে কথা বলবেন বাইডেন

Paris
Update : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল শনিবার হোয়াইট হাউজ এ তথ্য জানিয়েছে। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপের জন্য অনুরোধ জানিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। এর জন্য আগামী সোমবার দিন নির্ধারণ করেছিলেন পুতিন। তবে বাইডেন এর আগেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে চেয়েছেন। গতকাল শনিবার বাইডেন ও পুতিন টেলিফোনে আলাপ করবেন। গত মাসে ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা জড়ো করে রাশিয়া।

এর জেরে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে। গত শুক্রবার স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ইউক্রেন সীমান্তে নতুন করে আরও সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক চলাকালেও এই হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris