সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

‘এখনও কিমের সঙ্গে যোগাযোগ রেখেছেন ট্রাম্প’

Paris
Update : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়লেও এখনও ব্যক্তিগত পর্যায়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ রেখেছেন। খবর বিবিসির। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হেবারম্যান ট্রাম্পকে নিয়ে একটি বই লিখেছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার সংবাদমাধ্যম সিএনএনকে সাংবাদিক ম্যাগি জানান, ‘দ্য কনফিডেন্স ম্যান’ নামের তাঁর বইটি শিগগির প্রকাশ হবে।

এবং ওই বইয়ে কিমের সঙ্গে ট্রাম্পের এখনও যোগাযোগ থাকার বিষয়টি তিনি উল্লেখ করেছেন। ম্যাগি হেবারম্যান বলেন, ট্রাম্প তাঁর নিকটজনদের বলেছেনÑবিদেশি নেতাদের মধ্যে একমাত্র কিম জং উনের সঙ্গেই তাঁর যোগাযোগ রয়েছে। যদিও সাংবাদিক হেবারম্যানের এমন দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ট্রাম্প। মার্কিন মিত্র না হলেও ক্ষমতায় থাকাকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্হে দুই দফা বৈঠক করেছিলেন ট্রাম্প। গিয়েছিলেন উত্তর কোরিয়াতেও।


আরোও অন্যান্য খবর
Paris