সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের পাশে থাকার প্রতিশ্রুতি বাইডেনের

Paris
Update : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার জবাবে সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সাউদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে সৌদি বাদশার সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন। হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে, হুতিদের এসব হামলা থেকে সৌদি আরবের জনগণ ও ভূখণ্ডের সুরক্ষায় এবং ইয়েমেন যুদ্ধের ইতি টানতে জাতিসংঘের নেতৃত্বে প্রচেষ্টায় পূর্ণাঙ্গ সমর্থন আছে যুক্তরাষ্ট্রের।

এ কথাই জানিয়ে দিয়েছেন বাইডেন। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, হুতিদের বিরুদ্ধে ২০১৫ সালে সৌদি আরব নেতৃত্বাধীন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত জোট ইয়েমেনে হামলা চালায়। ওই সময়ে রাজধানী সানা সহ দেশের বেশির ভাগ এলাকা দখলে নিয়েছিল হুতিরা। তাদেরকে হটিয়ে দিয়ে পারস্য উপসাগরীয় দেশগুলো সমর্থিত প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদিকে আবার ক্ষমতায় বসাতে এই হামলা চালায় জোটবাহিনী। এই যুদ্ধ ইয়েমেনকে দুর্ভিক্ষের কিনারে নিয়ে এসেছে।

ফলে জাতিসংঘ ইয়েমেনের মানবিক সঙ্কটকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সঙ্কট বলে আখ্যায়িত করেছে। জোটবাহিনীর অভিযোগ, এই যুদ্ধে হুতি বিদ্রোহীরা ইরানের পক্ষে প্রক্সি যুদ্ধ করছে। এমন অভিযোগ হুতিরা ও তেহরান উভয়েই অস্বীকার করেছে।হোয়াইট হাউজ বুধবার সৌদি আরবে হুতিদের হামলাকে ইরান সমর্থিত বলে অভিযোগ করেছে। গত সোমবার আবু ধাবিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। এতে নিহত হন কমপক্ষে তিনজন। পাশাপাশি একই রকম আরও কিছু হামলা হয় উপসাগরীয় দেশগুলোতে।

গত মাসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হুতিদের ছোঁড়া দুটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে। এসব ক্ষেপণাস্ত্র আমিরাতের রাজধানীর বাইরে একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। সেখানে অবস্থান করে মার্কিন সেনারা। আবু ধাবিতে সংযুক্ত আরব আমিরাতকে সমর্থনের অংশ হিসেবে গত সপ্তাহে একটি ডেস্ট্রয়ার ও যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে মার্কিন সেনারা। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএ বুধবার বলেছে, সৌদি আরবের পাশে থাকার জন্য এবং প্রতিরক্ষা প্রয়োজনে সহায়তা দেয়ার জন্য ফোনকলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করেছেন বাদশা সালমান।

ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া বন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতায়ও সৌদি আরবকে দেয়া সমর্থনের প্রশংসা করেন বাদশা সালমান। একই সঙ্গে ওই অঞ্চলে ইরানের অস্থিরতা সৃষ্টিকারী ‘প্রক্সি’ কর্মকাণ্ড বন্ধে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন। পবিত্র দুই মসজিদের রক্ষক বাদশা সালমান এদিন আঞ্চলিক উত্তেজনা হ্রাস এবং সংলাপের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আরোও অন্যান্য খবর
Paris