সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

দিল্লিতে স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত

Paris
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ভারতের দিল্লিতে করোনার কারণে বন্ধ থাকা স্কুল, কলেজ ও কোচিং ইনস্টিটিউটগুলো আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। গতকাল শুক্রবার এক বৈঠকে দিল্লির রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নেয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে স্কুলগুলো খুলে দেওয়া হবে। আগামী সোমবার থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সশরীর পাঠদান শুরু হবে। তবে যেসব শিক্ষক টিকা নেননি তারা ক্লাস নিতে পারবেন না। খবর এনডিটিভির। বৈঠকে দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সিদ্ধান্ত নিয়েছে, জিমগুলোও খুলে দেওয়া হবে।

এদিকে দিল্লিতে রাত্রিকালীন কারফিউয়ের সময়ও এক ঘণ্টা কমানো হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ চলবে। আগের নিয়ম অনুযায়ী রাত ১০টা থেকে রাত্রিকালীন কারফিউ শুরু হতো। ভারতে করোনা শনাক্তের সংখ্যা কমছে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার এক দিনের মাথায় রাজধানী দিল্লিতে বিধিনিষেধ শিথিল ও স্কুল-কলেজ খুলে দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হলো।


আরোও অন্যান্য খবর
Paris