সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ব্যাপক সামরিক কার্যক্রম, স্যাটেলাইট ছবি

Paris
Update : শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ইউক্রেনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই সীমান্ত এলাকায় ব্যাপক আকারে সামরিক কার্যক্রম বৃদ্ধি করেছে রাশিয়া। স্যাটেলাইটে ধারণকৃত নতুন ছবিতে প্রমাণ পাওয়া গেছে, বেলারুশ, ক্রিমিয়া এবং রাশিয়ার পশ্চিম সীমান্তের একাধিক জায়গায় সামরিক তৎপরতা জোরদার করেছে। এসব স্যাটেলাইট ছবি সংগ্রহ এবং বিশ্লেষণ করেছে মাক্সার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, গত দুই সপ্তাহে রুশ বাহিনী বেলারুশে পৌঁছেছে। অবশ্য এ নিয়ে দু’দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, বড় ধরনের সামরিক প্রশিক্ষণ মহড়ার জন্য তাদের মোতায়েন করা হয়েছে। লিখিত নোটে মাক্সার জানিয়েছে, রাশিয়ার এমন তোড়জোড় সামরিক প্রস্তুতিকে সামনে রেখেই এগুচ্ছে।

ম্যাক্সার ও অন্যান্য স্যাটেলাইট ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে, তারা গত কয়েক মাস ধরেই প্রতিবেশী ইউক্রেন সীমান্তের ১৫০ মাইলের মধ্যে সেনা ঘাঁটির পাশাপাশি সামরিক প্রশিক্ষণ ক্ষেত্র ব্যাপক আকারে সম্প্রসারণের প্রমাণ পেয়েছে। তবে কিছুকিছু সীমান্তের কয়েক মাইলের মধ্যেই অবস্থান নিতে গেছে। ম্যাক্সার বলছে, নতুন চিত্রগুলো রুশ সামরিক বাহিনীর সম্প্রসারণ আরও বৃদ্ধি পেয়েছে। যা পূর্বের অবস্থানকে ছাড়িয়ে গেছে অনেকটা। ম্যাক্সারের বর্ণনা অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার মিত্র বেলারুশে উল্লেখযোগ্য সামরিক স্থাপনাও পরিলিক্ষিত হয়েছে। বেলারুশ, ক্রিমিয়া ও পশ্চিম রাশিয়ার প্রায় প্রতিটি সামরিক স্থাপনায় সেনা তাঁবু, সেনানিবাস দেখার কথা উল্লেখ করেছে মাক্সার।

আর এমন তৎপরতা থেকে বোঝা যাচ্ছে, সামরিক ইউনিটগুলোতে সেনা আছে এবং তাদের সামগ্রিক প্রস্তুতির মাত্রাও বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার ভোরেনেজ এলাকায় দুই সামরিক দলকে ট্যাংক, কামানসহ তাঁবুও দেখা গেছে। এ ধরনের সামরিক কার্যক্রমের ব্যাপকতা নিয়ে মস্কো বরাবরই অস্বীকার করে আসছে। তবে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা সতর্ক করে আসছে, ইউক্রেনে আক্রমণ করতেই সীমান্ত এলাকায় লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। চলমান উত্তেজনাকে ঘিরে গতকাল পূর্ব ইউরোপে আরও সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অনুমোদন দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


আরোও অন্যান্য খবর
Paris