সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

খুব শিগগিরই ডিজিটাল রুপি আনছে ভারত

Paris
Update : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

এফএনএস : ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই ভারত রুপির ডিজিটাল সংস্করণ চালু করবে। গত মঙ্গলবার বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। এ ছাড়া তিনি ডিজিটাল সম্পদ থেকে আয়ের ওপর ৩০ শতাংশ করের রূপরেখা তৈরি করেছেন। বড় অর্থনীতির দেশ হিসেবে সর্বশেষ ভারত ডিজিটাল মুদ্রা আনার ঘোষণা দিল। এশিয়ার দেশ চীন ইতোমধ্যে ডিজিটাল ইউয়ান পরীক্ষামূলক চালু করেছে। খবর বিবিসি অনলাইনের। নির্মলা সীতারমণ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার প্রচলন সমৃদ্ধি ঘটাবে, ডিজিটাল অর্থনীতির জন্য এটি বিশাল অগ্রগতি।

আর ডিজিটাল মুদ্রা আরও দক্ষ এবং সস্থা মুদ্রা ব্যবস্থাপনা পদ্ধতির দিকে নিয়ে যাবে। বাজেট বক্তব্যে তিনি আরও বলেন, ডিজিটাল সম্পদ লেনদেনের সম্ভাব্য ঊর্ধ্বমুখিতা এই আর্থিক ব্যবস্থার জন্য একটি নির্দিষ্ট কর ব্যবস্থা প্রণয়ন অপরিহার্য করে তুলেছে। যেখানে ডিজিটাল লেনদেনের লাভ থেকে কর নেওয়া হবে। এই কর ডিজিটাল সম্পদ উপহারের ওপরও কার্যকর হবে এবং উপহার গ্রহীতা কর পরিশোধে দায়বদ্ধ থাকবে। অন্য সব লেনদেনের ক্ষেত্রে উৎসে কর নেওয়া হবে।


আরোও অন্যান্য খবর
Paris