শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : ১৮ (উত্তর) ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতা সাইদুল ইসলাম এর পিতা আবুল পুলিশ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আবুল পুলিশ এর জানাযার নামাজ বৃহষ্পতিবার বাদ যোহর শাহমখদুম থানার মোড় সংলগ্ন বাংলাদেশ ব্যাংক মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, শাহমখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসকান আলী সরদার, ১৮ (উত্তর) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জানবক্স, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, সাবেক ছাত্রলীগ নেতা ফিরোজ খান ফরহাদ সহ পরিবারবর্গ, মুসল্লিগণ।
এদিকে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বদরুল ইসলাম অসুস্থ হয়ে তার নিজ বাড়ি লক্ষিপুর ভাটাপাড়া এলাকায় চিকিৎসাধীন আছেন। তার পায়ের নার্ভের সমস্যা থাকার কারণে বেশ কয়েকদিন যাবত সে বিছানাগত আছেন। বৃহষ্পতিবার বেলা ২টায় তাঁর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন ও আশু সুস্থতা কামনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, ০৬ নং ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা শফিকুজ্জামান সুজন প্রমুখ।
