১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি টিপু

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ | বিভাগ: আঞ্চলিক
মান্দায় দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি টিপু
বিজ্ঞাপন

রওশন আলম, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় ২ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ এর বাস্তবায়নে উপজেলার ৭ নং প্রসাদপুর ইউনিয়নে পৃথক দুটি রাস্তার নির্মাণকাজের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উদ্বোধন করা রাস্তা দুটির মধ্যে রয়েছে প্রসাদপুর ইউনিয়নের খুদিয়াডাঙ্গা গ্রামের খয়বর চেয়ারম্যানের বাড়ি থেকে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এবং একই ইউনিয়নের দ্বারিয়াপুর জামতলা মোড় থেকে খুদিয়াডাঙ্গা গ্রামের সদেরুল মাস্টারের বাড়ির নিকট পর্যন্ত আরও এক কিলোমিটার রাস্তা।
দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে রাস্তা দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। পাকা রাস্তা নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মাকে,৭নং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন,উপজেলা (এলজিইডি’র) উপসহকারী প্রকৌশলী মোঃ শাহিনুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, যুবদলের সভাপতি আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক ছাত্রনেতা নুর বাক্স মন্ডল, ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তালাহ জুবায়ের ও জুয়েল রানা, রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাবেক ছাত্রদল সভাপতি জামিল হোসেন প্রামানিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয়দের প্রত্যাশা, রাস্তা দুটির নির্মাণকাজ যথাসময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন হলে প্রসাদপুর ইউনিয়নের গ্রামীণ যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন