দুর্গাপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : দুর্গাপুরে পারিবারিক কলহের জেরধরে আমিনুল ইসলাম (২৫) নামের এক যুবক আত্নহত্যা করেছে বলে অভিযোগ উঠছে। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর মৃধাপাড়ার আহাদ আলীর ছেলে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেছে থানার পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আমিনুল বিদেশ যাবেন বলে তাঁর স্ত্রীকে চাপ প্রয়োগ করে টাকা নেয় তাঁর শ্বশুরবাড়ি থেকে। সেই টাকা ফুরিয়ে গেলেও বিদেশ যেতে পারেনি আমিনুল। গত কয়েক দিন থেকে আবারও বিদেশ যাবেন বলে তাঁর স্ত্রীর সঙ্গে জেদধরেন। এতে তাঁর স্ত্রীু আর বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে পারবে না বলে জানায়। এ নিয়ে আমিনুল ও তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল।
গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্ত্রীর ওড়না পেচিয়ে আত্নহত্যা করে সে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী বলেন, শুনেছি টাকা পয়সা নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হচ্ছিল তাঁর। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
