১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রফেসর আঃ বারীর মৃত্যুতে মেয়রের শোক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ৭:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
প্রফেসর আঃ বারীর মৃত্যুতে মেয়রের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রফেসর আব্দুল বারীর (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়। শোক বার্তায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মহানগরীর ২২নং ওয়ার্ডের কুমারপাড়া নিবাসী প্রফেসর আব্দুল বারী মঙ্গলবার দিবাগত রাত ১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তানোর সরকারী কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও রাজশাহী জেলা কলেজ শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন