১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অধ্যাপক বারীর ইন্তেকালে নগর আ’লীগ নেতৃবৃন্দর শোক প্রকাশ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২, ৭:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
অধ্যাপক বারীর ইন্তেকালে নগর আ’লীগ নেতৃবৃন্দর শোক প্রকাশ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল বারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ ও সাধারণ সম্পাদক শাহনেয়াজ সরকার সেডু গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আব্দুল বারী’র জানাযার নামাজ আজ বুধবার বাদ যোহর কুমারপাড়া মোড়ে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সদস্য আশরাফ উদ্দিন খান,

আতিকুর রহমান কালু, ইসমাইল হোসেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শংকর ঘোষ, সাধারণ সম্পাদক শাহনেয়াজ সরকার সেডু, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন