সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

ইন্দোনেশিয়ায় নাইট ক্লাবে সহিংসতায় ১৯ জন নিহত

Paris
Update : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২

এফএনএস : ইন্দোনেশিয়ার একটি নাইট ক্লাবে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় পাপুয়া প্রদেশের সরোং শহরে ওই সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সহিংসতার মধ্যে অগ্নিকাণ্ডেই বেশির ভাগ মানুষ প্রাণ হারিয়েছেন। সরং পুলিশের প্রধান অ্যারি নিয়োতো সেতিয়াওয়ান এক বিবৃতিতে বলেন, স্থানীয় সময় গত সোমবার রাত ১১টায় ওই সহিংসতার ঘটনা ঘটে। মূলত গত শনিবার একটি সহিংসতার সূত্রপাত ঘটে। এরপর গত সোমবার আবারও সহিংসতা শুরু হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, ‘ডাবল ও’ নাইট ক্লাবে আগুনে ১৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আরও একজন ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। সরং পুলিশের স্বাস্থ্য বিভাগের প্রধান এডওয়ার্ড পানজায়তন বলেন, আমরা ‘ডাবল ও’ নাইট ক্লাব থেকে ১৭টি মরদেহ উদ্ধার করেছি। তাদের সবার মরদেহ নাইট ক্লাবের তিন তলা থেকে উদ্ধার করা হয়।

মরদেহগুলো সেলেব সোলু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কিভাবে আগুন লাগলো সে বিষয়টি তদন্ত করছে পুলিশ। এক বিবৃতিতে পুলিশ প্রধান সেতিয়াওয়ান বলেন, ক্লাবের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। যতটুকু সম্ভব আমরা লোকজনকে সেখান থেকে উদ্ধার করেছি। আমরা সেখান থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করেছি।


আরোও অন্যান্য খবর
Paris