সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

সু চি’র দলের আইনপ্রণেতাসহ ২ জনের মৃত্যুদণ্ড

Paris
Update : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২

এফএনএস : মিয়ানমারের অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) এক বিশিষ্ট আইনপ্রণেতা ফিউ জয়র থাউ এবং গণতন্ত্রপন্থি নেতা কিয়াউ মিন ইউ’কে মৃত্যুদণ্ড দিয়েছেন জান্তা আদালত। আইনপ্রণেতা ফিও জয়র থাও-কে দেশটির সন্ত্রাসবিরোধী আইনের অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে সরকার। গতকাল শনিবার এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা। দণ্ডপ্রাপ্ত দু’জনের ছবি প্রকাশ করেছে জান্তা সরকার। দেশজুড়ে মিয়ানমার সামরিক সরকারের যে দমনপীড়ন চলছে তার সবশেষ কার্যক্রম এটি।

মিয়নামার সরকার জানিয়েছে, গত বছরের নভেম্বরে ইয়াঙ্গুনের এক বাসা থেকে দুটি পিস্তল, বন্দুক ও গুলিসহ এনএলডির নেতা ও সংগীতশিল্পী ফিও জয়র থাউকে আটকের দাবি করে। ২০১৫ সালে সু চি’র এনএলডির দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ফিও জয়র। মিয়ানমারে ১৯৮৮ সালে বৃহত্তর ছাত্র আন্দোলনের সময় ভূমিকা রেখে আলোচনায় আসেন কিয়াউ মিন ইউ। তিনিও গত অক্টোবরের এক রাতে জান্তা বাহিনীর হাতে আটক হন।


আরোও অন্যান্য খবর
Paris