সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

হিজাব পরায় ক্লাস থেকে বের করে দিলেন শিক্ষক

Paris
Update : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২

এফএনএস : ভারতের কর্ণাটকের একটি সরকারি কলেজে হিজাব পরায় ছয় মুসলিম ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। শিক্ষার্থীরা জানান, হিজাব পরার কারণে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের কলেজে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একদিন ক্লাসের ভেতরে গেলে শিক্ষক ধাক্কা দিয়ে বের করে দেন। আলিয়া আসাদি নামে এক ছাত্রী বলেন, ‘আমরা হিজাব পরে কলেজে এসেছিলাম, কিন্তু আমাদের ক্লাসে যেতে দেওয়া হচ্ছে না।

হিজাব পরার জন্য আমাদের ২০ দিন সাসপেন্ড করা হয়েছে। আমরা এখনও ক্লাসের বাইরে বসে আছি।’ এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের দাবি, ওই ছয় শিক্ষার্থী কলেজের ড্রেস কোড অমান্য করেছেন। কলেজের অধ্যক্ষ রুদ্র গৌড়ার বলেন, ‘শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে মাথায় স্কার্ফ পরতে পাড়েন। তবে ক্লাসের ভেতরে নয়। শ্রেণীকক্ষে অভিন্নতা নিশ্চিত করতে নিয়মটি কার্যকর করা হচ্ছে।’


আরোও অন্যান্য খবর
Paris