সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

উড়োজাহাজে অশ্লীল অঙ্গভঙ্গি ও আচরণ ২০ বছরের জেল!

Paris
Update : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২

এফএনএস : উড়োজাহাজের কর্মীর সামনে প্যান্ট খুলে পশ্চাদ্দেশ দেখানোর ঘটনায় আয়ারল্যান্ডের নাগরিক শেইন ম্যাকইনার্নির (২৯) ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত জানিয়েছে, হেনস্তার অভিযোগটি প্রমাণ হলে সর্বোচ্চ এ সাজা হতে পারে। গত ৭ জানুয়ারি ডাবলিন থেকে নিউইয়র্কের উদ্দেশে ছেড়ে যাওয়া ডেলটা এয়ারলাইনসের একটি ফ্লাইটে উড়োজাহাজের কর্মীর সামনে এমন কাণ্ড ঘটান ম্যাকইনার্নি।

মাস্ক পরতে বলা হলে তিনি প্যান্ট খুলে নিজের পশ্চাদ্দেশ দেখিয়ে দেন। ঘটনার সপ্তাহখানেক পর ‘ইচ্ছাকৃতভাবে ফ্লাইট ক্রুদের একজনকে হেনস্তা ও অপদস্থ’ করার অভিযোগে বিচারকের সামনে দাঁড়াতে হয়েছে শেইন ম্যাকইনার্নিকে। গত শুক্রবার আদালত অভিযোগপত্রটি প্রকাশ করেছে আদালত। অভিযোগে বলা হয়েছে, বারবার মাস্ক পরার অনুরোধ প্রত্যাখ্যান করেন শেইন ম্যাকইনার্নি।

এমনকি পানীয়ের ক্যান ছুড়ে মারেন এবং তা এক যাত্রীর মাথায় গিয়ে লাগে। এ সময় তিনি প্যান্ট ও অন্তর্বাস খুলে সবার সামনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেন। শেইন ম্যাকইনার্নি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ফুটবল একাডেমিতে যোগদান করতে দেশ ছাড়ছিলেন। সেদিনের ঘটনায় ২০ হাজার মার্কিন ডলার জরিমানা দিয়ে জামিনে রয়েছেন তিনি। বিচারকাজ চলমান রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris