১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ১:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মিঠু (২৩), ফারুক হোসেন (২৩), তহুরা বেওয়া (৭০), জামাল উদ্দীন (৭৪) হাসান মন্ডল (২৮) এবং ফিরোজ মৃধা। গতকাল শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত ৬ জনের মধ্যে ৩ জনকে গ্রেপ্তারি পরোয়ানায় এবং ৩জনকে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধার ঘটনায় মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, মাদক সহ ৩ জন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন আসামীকে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন