মেয়র লিটনে দ্রুত সুস্থ্যতা কামনায় জীবনতরী সংস্থার দোয়া ও কম্বল বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় জীবনতরীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ২’শত কম্বল বিতরণ করা হয়। গত শুক্রবার বিকেল ৪টায় নগরীর ভদ্রা এলাকায় অবস্থিত জীবন তরী সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে নগরীর বিভিন্ন এলাকার গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ মারুফ হোসেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, রাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনারুল আমিন আজব। বিশেষ অতিথি ছিলেন মোঃ আসরাফুল আলম সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (উদ্ভিদ বিজ্ঞান) রাজশাহী সরকারী সিটি কলেজ, প্রকৌশলী মোঃ খাজা তারেক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, ডাঃ রেজা নাসিম আহম্মেদ রনি, সহকারী অধ্যাপক রামেক হাসপাতাল, মোঃ আব্দুল কাদের, সভাপতি ২৬নং ওয়ার্ড বাংলাদেশ আ’লীগ রাজশাহী মহানগর, মোঃ সানোয়ার হোসেন, প্রভাষক ললিত মোহন ডিগ্রি কলেজ (অনার্স) তানোর, রাজশাহী, পরিমল কুমার ঘোষ, প্রোঃ রসমেলা, সাহেববাজার। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক (সমাজ বিজ্ঞান) ও অনুষ্ঠান ঘোষক বাংলাদেশ বেতার, রাজশাহী।
