বাগমারায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় এক মাদ্রাসা ছাত্রকে (৯) বলাৎকারের অভিযোগে এক শিক্ষক ও মাদক সেবনের দায়ে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাদ্রাসার শিক্ষক শাকিল আহম্মেদ (২০) এবং মাদকসেবী রবিউল আওয়াল (২৪) ও হাসিব (২০)। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের একটি হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিশুশিক্ষার্থীদের কোরআন শিক্ষার কার্যক্রম চলে আসছে।
আশপাশ সহ বিভিন্ন এলাকার শিশু শিক্ষার্থীরা সেখানে থেকে কোরআন শিক্ষা করে আসছে। মাদ্রাসা কর্তৃপক্ষ সেখানেই থাকা খাওয়ার ব্যবস্থা করেন। ওই মাদ্রাসায় দুজন শিক্ষকও নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে গত বুধবার ওই মাদ্রাসার এক ছাত্রকে (৯) অভিযুক্ত শিক্ষক শাকিল আহম্মেদ (২০) নিজ কক্ষে ডেকে এবং তাঁর সাথে শারীরিক সম্পর্ক করেন। বিষয়টি কাউকে না বলার জন্য ছাত্রকে হুমকিও দেন তিনি। পরে ইে ছাত্র বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে ঘটনাটি প্রকাশ প্রকাশ পায়।
বিষয়টি জানার পর বাগমারা থানার পুলিশ বিষয়টি তদন্ত করে এবং বলাতকারের শিকার শিশুর সঙ্গে কথা বলে। শিশুটির সাথে যা ঘটেছে তার বর্ণনা দিলে বৃহস্পতিকবার রাতে পুলিশ মাদ্রাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক শাকিলকে পুলিশ আটক করে। ওই ঘটনায় রাতে শিশুর বাবা থানায় মামলা করেন। এদিকে বলাতকারের শিকার ওই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ।
অপরদিকে রাতে অভিযান চালিয়ে উপজেলার তাহেরপুর পৌরসভার চৌকিরপাড়া এলাকার দূর্গাপুর রোড়ে গাজা সেবন কালে রবিউল আওয়াল (২৪) ও হাসিবতে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রবিউল আওয়াল তাহেরপুর চৌকিরপাড়া মহল্লার মুনতাজ আলীর ছেলে এবং হাসিব জামলাই গ্রামের আব্দুল আলিম এর ছেলে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, শিশু বলাৎকারের ঘটনায় একজন এবং মাদক সেবনকালে ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবনের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদ্রাসা শিক্ষক নিজের অপরাধের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছেন।
