১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

তানোরে মাদকসহ ৫ জন আটক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২, ৯:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে মাদকসহ ৫ জন আটক
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৫ জনকে আটক করেছে। জানা গেছে, রাজশাহী পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন (বিপিএম বার) ও সিনিয়র সহকারি পুলিশ সুপার, (গোদাগাড়ী সার্কেল) আসাদুজ্জামানের দিকনির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) উছমান গনি ও এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের আটক করেছেন।

আটককৃৃৃৃতরা হলেন, উপজেলার দেউতলা গ্রামের বাকের আলীর পুত্র রহেদ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর এলাকার রামকৃষ্ণপুর গ্রামের মৃত ধলু মিয়ার পুত্র জিয়ারুল ইসলাম (৫০), মুন্ডুমালা সাহাজিপাড়ার মৃত আব্দুস সামাদের পুত্র শামীম হোসেন(৫০), চৌবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুন কাজলের পুত্র সজল সাহা (৩২) ও জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী তানোর পৌর এলাকার রায়তান আকচা গ্রামের হারুনের ছেলে শহিদুল ইসলাম।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুল হাসান জানান, জেলা পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার ও বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন