১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

আরএমপি কমিশনারের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ৯:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
আরএমপি কমিশনারের শীতবস্ত্র বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় ৪০০ জন অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ দুপুরে রাজপাড়া থানা পুলিশের আয়োজনে মহানগরীর লক্ষীপুর ভাটাপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ সাজিদ হোসেন, বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল আরিফসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন