মহানগর স্বেচ্ছাসেবক লীগের মাস্ক বিতরণ
প্রেস বিজ্ঞপ্তি : দেশব্যাপী করোনা ভাইরাসের ডেল্টা ও ওমিক্রনের ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়েছে। রাজশাহীতেও করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমবর্ধমান। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশক্রমে ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার বেলা ১২টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, সহ-সভাপতি আশীষ তরু দে সরকার, শহীদুল ইসলাম বিপুল, নূর কুতুব আলম, প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন, পরিবেশ বিষয়ক সম্পাদক আবেদ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুলতানুর আরেফিন, নাট্য বিষয়ক সম্পাদক শুকুর, সদস্য শাহিনুর রহমান শাহীন, শওকত হাবিব মিনার সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
