১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ডিসেম্বর/২০২১ মাসের মাসিক সমন্বয় সভা “জুম প্লাটফর্ম” এর মাধ্যমে গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রশীদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শহিদুর রহমানসহ বরেন্দ্র কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা/ কর্মচারীদের সুস্থ্যতা কামনা করে পবিত্র কোরআন তেলায়াত শেষে দোয়ার মাধ্যমে মুল সভা শুরু হয়। সভায় সংযুক্ত থেকে কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শামসুল হোদা সভা পরিচালনা করেন।

এছাড়া মাসিক সভায় সংযুক্ত ছিলেন কর্তৃপক্ষের সদর দপ্তর ও মাঠপর্যায়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, সচিব, নির্বাহী প্রকৌশলী, উপ- ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ। উক্ত সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেগম আখতার জাহান সংযুক্ত থেকে সভাপতিত্ব করেন।

তিনি সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিকট থেকে সেচ, বৃক্ষরোপণ ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। মাঠের সমস্যা ও তার সমাধানে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর গঠনমুলক ও বাস্তবসম্মত বক্তব্য শোনেন। তিনি মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন