১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাসিক মেয়র লিটন ও এমপি আয়েনের করোনা মুক্তি কামনায় দোয়া

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ৭:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়র লিটন ও এমপি আয়েনের করোনা মুক্তি কামনায় দোয়া
বিজ্ঞাপন

পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় করোনাভাইরাস আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন’র সুস্থতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় নওহাটা পৌরসভার সভাকক্ষে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ।

নওহাটা পৌরসভার আয়োজনে উক্ত দোয়া-মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক, প্যানেল মেয়র-২ ও ওয়ার্ড-১ কাউন্সিলর দিদার হোসেন ভুলু, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান হাবিব, সচিব মিজানুর রহমান, প্রকৌশলী শাহজাহান আলী, সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, হিসাব রক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) নাসির উদ্দীন, নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ নওহাটা পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দলীয় নেতাকর্মীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন