১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ এমপি এনামুলের

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ৭:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ এমপি এনামুলের
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : সকলের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। বৃহস্পতিবার করোনা নেগেটিভ হন তিনি।

গত ১৫ জানুয়ারি তৃতীয় বারের মতো করোনা পজেটিভ হয়েছিলেন এমপি এনামুল হক। করোনা পজেটিভ হওয়ার পর থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় উপজেলার সহস্রাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেই সাথে ঢাকা এবং দিনাজপুরেও তাঁর দ্রুত আরোগ্য কামনায় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার হাফেজিয়া মদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অন্যদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন, প্রেসক্লাব, ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছিল। এদিকে যে সকল ব্যক্তি সহ প্রতিষ্ঠা, মসজিদ, মাদ্রাসা ও সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল তাঁদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন