১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

দুর্গাপুরে শীতার্তদের মাঝে এমপি মনসুরের কম্বল বিতরণ

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ৭:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুরে শীতার্তদের মাঝে এমপি মনসুরের কম্বল বিতরণ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে হতদরিদ্র দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে দুর্গাপুর উপজেলা প্রশাসন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গাপুর প্রত্যন্ত অঞ্চল থেকে আসা শহস্রাধিক হতদরিদ্র দুস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মহোদয়ের একান্ত সহকারী সচিব শফিকুল ইসলাম শফিক, দেলুয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাচ্চু, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মন্ডল, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য প্রভাষক আমিনুল হক টুলু, সংসদ সদস্য মহোদয়ের সফরসঙ্গী আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ, আমিনুল ইসলাম,

কিসমত ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভার যুবলীগ সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌরসভা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম সহ দুর্গাপুর উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন