১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

মেয়র লিটনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২২, ৭:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেয়র লিটনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে মতিহার থানা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বৃহষ্পতিবার বাদ আসর তালাইমারী মোড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, সদস্য আলিমুল হাসান সজল, জয়নাল আবেদীন চাঁদ ও কে এম জুয়েল জামান।

সভাপতিত্ব করেন মতিহার থানা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান। সঞ্চালনা করেন মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মতিহার থানা আওয়ামী লীগ ও এর অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন