১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

এমপি এনামুলের সুস্থতা কামনায় শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের দোয়া মাহফিল

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২, ৭:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
এমপি এনামুলের সুস্থতা কামনায় শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের দোয়া মাহফিল
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্রুত সুস্থতা কামনায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে মচমইল বাজারের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান সজল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলী, সহ-সভাপতি সাহরিয়া আলী, শমরেশ কুমার, সাংগঠনিক সম্পাদক পলাশ মীর,

দপ্তর সম্পাদক আতিকুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, ইউপি সদস্য সুকমল, নাজমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম সরদার প্রমুখ। এ সময় শুভডাঙ্গা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইঞ্জিনিয়ার এনামুল হকের করোনা থেকে মুক্তি চেয়ে দোয়া পরিচালনা করেন শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন