মেয়র লিটনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর আশু রোগমুক্তি কামনা করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর কর্মকর্তা সমিতি এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল সাড়ে ৩ টায় রুয়েটের ২১৭ নং কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মকর্তা সমিতি, রুয়েট এর আহবায়ক আরিফ আহাম্মদ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সদস্য নাজিম উদ্দিন আহম্মদ, ডাঃ মোঃ মোকসেদ আলী, প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন, মোহা: মাহবুবুল আলম, মোঃ আশফাকুল বারী, প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন শাহ, প্রকৌশলী মোঃ রাইসুল ইসলাম, প্রকৌশলী মোঃ নাঈম রহমান নিবিড়, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসির ইপু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মকর্তা সমিতির সদস্য দিলীপ কুমার ঘোষ।
এদিকে, মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মহানগরীর হেতেমখাঁ গোরস্থান সংলগ্ন রওজাতুস সালেহিন মসজিদ ও মাদ্রাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী ইকবাল হোসাইন। এরআগে মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন খতম করেন। দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন এফবিসিসিআই এর পরিচালক মোঃ শামসুজ্জামান আওয়াল ও মাননীয় রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী মোঃ তানসেন ওয়াহিদ তাসকিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিপুল, রাজশাহী উলাম কল্যান পরিষদের সহ- সাংগঠনিক সম্পাদক হাফেজ শাহাদত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
