১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

জননেতা মাদার বখশ্‘র ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২, ৭:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
জননেতা মাদার বখশ্‘র ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : অবিভক্ত বাংলার প্রাদেশিক আইন পরিষদ সদস্য (এমএলএ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিষ্ঠাতা, উত্তরবঙ্গে শিক্ষা বিস্তারের অন্যতম অগ্রদূত, রাজশাহী পৌরসভার আদর্শ চেয়ারম্যান ও খ্যাতিমান গরিবের আইনজীবী জননেতা মাদার বখশ্ এর ৫৫ তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারী)। ১৯৬৭ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে পরলোকগমন করেন তিনি।

জননেতা মাদার বখশ্ এর ৫৫ তম মৃত্যুবার্ষিকী স্মরণে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিতব্য এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহিন এলেন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসনে আলী পেয়ারা প্রমূখ। এর আগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজক দুই সংগঠনের পক্ষ থেকে শীতার্ত ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন