১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

৫নং ওয়ার্ড উন্নয়নে সুবিধা বঞ্চিত মহল্লায় ব্যাপক কার্যক্রম গ্রহণ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২, ৭:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৫নং ওয়ার্ড উন্নয়নে সুবিধা বঞ্চিত মহল্লায় ব্যাপক কার্যক্রম গ্রহণ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বুধবার সকালে রাজশাহী মহানগরীর ৫নং ওয়ার্ডে কারিতাস অডিটরিয়মে ৫নং ওয়ার্ডের বস্তি উন্নয়ন প্রকল্প গ্রহণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে কাউন্সিলর কামরুজ্জামান কামরু। সভাপতিত্ব করেন রাসিক সংরক্ষিত কাউন্সিলর জোন-০২ মোসাঃ আয়েশা খাতুন নাদিরা।

উপস্থিত ছিলেন দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক কোর্ট কলেজ গর্ভনিং বডি সভাপতি মনোয়ার হোসেন সেলিম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক রুহুল আমিন, সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, রাজশাহী পরিবেশ আন্দলন সাধারণ সম্পাদক রফিকুল হক সেন্টু, মসজিদ কমিটির সভাপতি সহ স্থানীয় প্রতিনিধিগণ।

রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে পিছিয়েপড়া মহল্লায় জলাবদ্ধতা দূরীকরণ, সুপেয় পানি সরবরাহ, স্বাস্থ্য সম্মত টয়লেট, চলাচলের রাস্তা ও কর্মসংস্থান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়্ যাহার মধ্যে আটটি হাত টিউবওয়েল স্থাপন, ৫টি ড্রেন নির্মান , ৭টি ফুটপাত নির্মান, এবং ছাত্র যুবদের ৫টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, প্রবীনদের জন্য হাটাচলার জন্য পার্ক নির্মান সহ খেলাধুলা ও বিনোদনের জন্য খেলার মাঠ গঠন করার পরিকল্পনা গ্রহণ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন