মেয়র লিটনের রোগমুক্তি কামনায় রুয়েট কর্মকর্তা সমিতির উদ্যোগে দোয়া
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাঁর আশু রোগমুক্তি কামনা করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর কর্মকর্তা সমিতি এর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকাল ৩ঃ৩০ টায় রুয়েটের ২১৭নং কক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মকর্তা সমিতি, রুয়েট এর আহবায়ক আরিফ আহাম্মদ চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ সেলিম হোসেন, পরিচালক ছাত্রকল্যাণ অধ্যাপক ড. মোঃ রবিউল আওয়াল, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কর্মকর্তা সমিতির সদস্য নাজিম উদ্দিন আহম্মদ, ডাঃ মোঃ মোকসেদ আলী, প্রকৌশলী মোঃ শাহাদৎ হোসেন, দিলীপ কুমার ঘোষ, মোহা: মাহবুবুল আলম, মোঃ আশফাকুল বারী, প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন শাহ, প্রকৌশলী মোঃ রাইসুল ইসলাম, প্রকৌশলী মোঃ নাঈম রহমান নিবিড়, রুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসির ইপু সহ বিভিন্ন অনুষদের ডীন/দপ্তর/বিভাগ/শাখা প্রধানবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-শিক্ষার্থী-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
