দুর্গাপুরে কলেজ শিক্ষকের বাসায় দিন-দুপুরে চুরি
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে স্কুল শিক্ষকের চুরির এক দিন পরে এবার কলেজ শিক্ষকের বাসায় দূধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় কলেজ শিক্ষক বাদী হয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্গাপুর থানা পুলিশ। লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, দুর্গাপুর পৌর সদরের গোড়খাই গ্রামের মৃত সিরাজউদ্দিন প্রামানিকের পুত্র দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের কম্পিউটার অপারেটর আবুল কালাম আজাদ নান্নু বাড়ী তালাবদ্ধ অবস্থায় রেখে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার সকাল ৯টায় নিজ কর্মস্থল দুর্গাপুর দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের যান।
বাড়ীর অন্যান্য সদস্যরা আত্মীয়র বাসায় ঢাকায় অবস্থান করছেন। বাড়ীতে কেউ না থাকার সুযোগে চোর এই দূধ্বর্ষ চুরি সংঘটিত করে। আবুল কালাম আজাদ নান্নু দুপুর দেড়টার দিকে কলেজ থেকে ফিরে দিকে দেখে গেটের তালা ভাঙ্গা। পরে বাড়ীর ভিতরে প্রবেশ করে দেখে শয়ন ঘরের ও ওয়ারডপ এবং বাক্সর তালা ভাঙ্গা। ঘরের মেঝেতে পরিধেয় বস্ত্র সহ গহনার বাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরে এ বিষয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন কওে দুর্গাপুর থানা পুলিশ।
দুর্গাপুর থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ চুরি যাওয়া মালামালের মধ্যে ছিলো ২টি স্বর্নের হার, ১ জোড়া হাতের বালা, ২ জোড়া কানের ঝুমকা, ২টি আংটি, চেন সবমিলিয়ে প্রায় সাত ভরি স্বর্ন এবং বাক্সে থাকা ২ লক্স ১৬ হাজার টাকা চুরি হয়ে গেছে। সবকিছু মিলে আনুমানিক নগদ টাকা সহ প্রায় ৭ লক্ষাধিক টাকার সম্পদ চুরি হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এসে চুরি যাওয়া স্বর্নের খালি বাক্্র ও ভেঙ্গে ফেলা তালা আলামত হিসেবে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ হাশমত আলী বলেন, বাড়ীতে কেউ না থাকার সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চোরেরা এই চুরি সংঘটিত করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে চারিদিকে খোঁজ খবর নেওয়া হচ্ছে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
