সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করলো কেজরিওয়ালের দল

Paris
Update : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২

এফএনএস : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে ভগওয়ান্ত মানকে বেছে নিয়েছে। টেলিফোন ভোটের ফলাফল প্রকাশ করে এই ঘোষণা দিয়েছেন কেজরিওয়াল। এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিকদের জানান, ফোন এবং হোয়াটসঅ্যাপে দেওয়া ভোটের ৯৩ শতাংশ পেয়েছেন সাংরুর আসন থেকে দুইবার নির্বাচিত এমপি ভগওয়ান্ত মান। এএপি জানিয়েছে, ২১ লাখ মানুষ এই ভোটে অংশ নিয়েছেন।

কেজরিওয়াল জানান, প্রায় তিন শতাংশ টেলি ভোটার কংগ্রেস নেতা নভোজিৎ সিং সিধুর নাম জানিয়েছে। কেউ কেউ কেজরিওয়ালকেই প্রার্থী চেয়েছে। তবে এই ভোটগুলো অযোগ্য বিবেচনা করা হয়েছে। কেজরিওয়াল বলেন, ‘এটা স্পষ্ট যে এএপি পাঞ্জাবের নির্বাচনে জিতবে। যে উপায়ে মুখ্যমন্ত্রীর প্রার্থী বাছাই করা হয়েছে, তাতে তিনি পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।’ আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আর ফলাফল ঘোষণা করা হবে ১০ মার্চ। এই নির্বাচনে প্রথম দল হিসেবে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করলো এএপি। সূত্র: এনডিটিভি


আরোও অন্যান্য খবর
Paris