১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

বাগমারার এমপি এনামুলের সুস্থ্যতা কামনায় মসজিদ ও মন্দিরে প্রার্থনা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ৭:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারার এমপি এনামুলের সুস্থ্যতা কামনায় মসজিদ ও মন্দিরে প্রার্থনা
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হকের দ্রুত সুস্থতা কামনায় উপজেলার সহস্রাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত সোমবার বাদ মাগরিব মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে ঢাকা এবং দিনাজপুরেও এমপি এনামুল হককে করোনা থেকে দ্রুত আরোগ্য কামনায় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার হাফেজিয়া মদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এমপি এনামুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে উপজেলা জুড়ে বিভিন্ন সংগঠন, প্রেসক্লাব, ইসলামিক ফাউন্ডেশন, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অপরদিকে, মঙ্গলবার সকালে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির করোনা মুক্তি কামনায় ভবানীগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রার্থনার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ প্রামানিক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল কুমার কুন্ড সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এর আগেও ইঞ্জিনিয়ার এনামুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময়েও ভবানীগঞ্জ কেন্দ্রীয় মন্দিরে এমপির করোনা মুক্তি কামনা করে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে প্রার্থনার আয়োজন করা হয়েছিল।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন