১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

রাসিকের গোরস্থান, শ্মশানঘাট ব্যবস্থাপনা ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ৭:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিকের গোরস্থান, শ্মশানঘাট ব্যবস্থাপনা ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের গোরস্থান, শ্মশানঘাট ব্যবস্থাপনা ও ধর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে নগর ভবনে কাউন্সিলর দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ। সভায় বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন গোরস্থানসমূহের সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে স্থানীয় গোরস্থান কমিটি গঠন করা হয়।

সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণের পর নগরীর প্রতিটি গোরস্থানসমূহের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর নির্দেশনায় নগরীর সকল ওয়ার্ডের গোরস্থানসমূহের মাটি ভরাট, ওয়াকওয়ে নির্মাণ, বাউন্ডারী ওয়াল নির্মাণ, ওজু খানা নির্মাণ ও জানাজা শেড নির্মাণসহ ঈদগাহ শশ্মানঘাট উন্নয়ন কাজ এগিয়ে চলেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন