রাসিক মেয়রের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে ১৯ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৪.৩০টায় শিরোইল কলোনি পশ্চিম পাড়া জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, ১৯ (দক্ষিন) নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রেজাউল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুবলীগ নেতা ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন সহ পলাশ, লিমন, ছাত্রলীগ নেতা সারাফাত, নয়ন, শ্রমিক লীগ নেতা মুন প্রমুখ।
এদিকে মেয়র লিটন করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় ৯নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর হযরত শাহ মখদুম ঈদগাহের সামনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আয়োজন করেন বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, সদস্য আসাদুজ্জামান ইমন ও সদস্য রাশেদুল ইসলাম মিলন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য হাবিবুর রহমান বাবু, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আহসান হাবীব, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হযরত আলী বুলবুল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সুমন প্রমুখ।
