১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

তানোরে সম্পত্তি দখল ও গাছ লুটের অভিযোগ

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ৭:২০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
তানোরে সম্পত্তি দখল ও গাছ লুটের অভিযোগ
বিজ্ঞাপন

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে পীরস্থানের সম্পত্তি জবরদখল ও গাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৭ জানুয়ারী সোমবার ভদ্রখন্ড গ্রামবাসী বাদি হয়ে কলেজ শিক্ষক খলিলুর রহমানকে বিবাদী করে তানোর উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা(ইউএনও), সহকারী কমিশনার(ভুমি) ও থানার অফিসার ইন্চার্জের কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, তানোর পৌরসভার ভন্দ্র খন্ড মৌজায় আরএস খতিয়ান নম্বর ৬৪, আরএস দাগ নম্বর ২৫০, শ্রেণী পিরস্থান ও পরিমাণ ১২ শতক।

আরএস খতিয়ানে সুনিদ্রিষ্টভাবে বলা হয়েছে এসব সম্পত্তি মুসলিম জনসাধারণের ব্যবহার্য। এখানে অনেক কবরও রয়েছে। ফলে এসব সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নাই। স্থানীয়রা জানান, ভদ্রখন্ড গ্রামের মৃত আব্দুল মন্ডলের পুত্র ও কালীগঞ্জহাট ডিগ্রী কলেজের শিক্ষক খলিলুর রহমান খলিল এসব সম্পত্তির মালিকানা দাবি করে সম্পত্তির উপর থেকে প্রায় দুই লাখ টাকা মুল্যর বিভিন্ন প্রজাতির ছোটবড় তাজা গাছ বিক্রি করে দিয়েছেন। এঘটনায় গ্রামবাসির মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে, বিরাজ করছে বিস্ফোরণমুখ পরিস্থিত।

এসবের পাশাপাশি খলিলের শাস্তির দাবিতে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। এবিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান খলিল অভিযোগ অস্বীকার করে বলেন, এসব তাদের পারিবারিক সম্পত্তি যার প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে। এবিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, গ্রামবাসির একটা অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায় বলেন, অভিযোগ পাওয়া গেছে, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন