১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

কাউন্সিলর কামরুকে সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২, ৭:১১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
কাউন্সিলর কামরুকে সম্মাননা স্মারক প্রদান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার বিকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে ভেড়িপাড়া মোড়স্থ রাজপাড়া যুব উন্নয়ন কার্যালয়ে ওয়ার্ড উন্নয়ন কার্যালয়ে ওয়ার্ড উন্নয়ন পর্যালোচনা অনুষ্ঠান অনুস্ঠিত হয়। অনুষ্ঠানে রাজপাড়া যুব-ছাত্র সমাজ ও মাদক নিয়ন্ত্রণ কমিটির পক্ষ থেকে সুবিধা বঞ্চিত জনদের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান উন্নয়ন ও পরিবেশ উন্নয়নে বিশেষ কার্যক্রম গ্রহণ ও অবদান রাখায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে কাউন্সিলর কামরুজ্জামান কামরু কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে কাউন্সিলর কামরুজ্জামান কামরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল হক, আলহাজ্ব ওসমান গনি, প্রফেসর হেলালুর রহমান, তারেক হোসেন প্রমুখ। সভাপত্ত্বি করেন মাদক নিয়ন্ত্রন কমিটি সভাপতি মাহাবুল আলম, পরিচালনা করেন মোক্তার হোসেন ও মানিক। বক্তব্য রাখেন মোক্তার হোসেন, তারেক হোসেন, মোস্তাক, আদর সহ অন্যান্যরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন