করোনায় আক্রান্ত ৫ কর্নধারের জন্য রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে করোনায় আক্রান্ত ৫ কর্নধারগনের জন্য দোযা মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলা ১২টায় দোয়া মাহফিলে অনুষ্টিত হয়। কর্নধারগন হলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি , প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ ও জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল।
তাদের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা দেলওয়ার হোসেন। এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, রাফিখা খানম, ছবি, মমতাজ মহাল, আলী আফতাব তপন, মামুনার রশিদ বাচ্চু, হকি সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, জুনিয়র ক্রিকেট সম্পাদক মোঃ ফারুক উদ্দিনসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
