দুর্গাপুরে নববধূ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে নববধূ মেহেরুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদকাসক্ত স্বামী হিমেল ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। গতকাল সোমবার বেলা দশটার দিকে উপজেলার মাড়িয়া ইউপির পালি বাজারে মেহেরুনের পরিবারের সদস্য আত্মীয় স্বজন সহ নানান শ্রেণি পেসার শতাধিক মানুষের উপ¯ি’তিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, হিমেলের পরিবার পূর্ব থেকেই নানা অপরাধের সাথে জড়িত,পূর্বেও দুর্গাপুরে আলোচিত জোড়া হত্যাকাণ্ডের মূল হোতা ছিল তার বাবা তৈয়ব আলী মুহুরী।
বারবার অবৈধ টাকার জোরে বেঁচে যান। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের কঠিন শাস্তির দাবি করেন মানববন্ধনে আগত মানুষেরা। নিহতের ভাই আব্দুল মুকিদ বলেন, আড়াই মাস আগে হিমেলের সাথে আমার বোনের বিয়ে হয়। কিছুদিন পড়েই আমরা বুঝতে পারী ছেলে মাদকাসক্ত। বিয়ের মাস না গড়াতেই মেহেরুনের ওপর শারীরিক মানসিক অত্যাচার শুরু করে। হিমেল শুধু টাকা চাই তো আমাদের পরিবার থেকে। এই পর্যন্ত ১০ লাখ টাকার উপরে বিভিন্ন জিনিস নিয়েছে। সর্বশেষ বাইক কেনার জন্য এক লাখ ৯০ হাজার টাকা নেয়। তাঁর দাবি ছিল ৫ লক্ষ টাকার “আর ওয়ান ফাইভ” মটর সাইকেল ।
এ টাকা দিতে দেরি হওয়াতে মেহেরুন কে নির্যাতন করে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এখন আত্মহত্যার মিথ্যা নাটক সাজানো হয়েছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনতে হবে। মেহেরুনের মতো আর কোনো মেয়ের এমন অকালে মৃত্যু যেন না হয়। সেজন্য মাদকাসক্ত নিষ্ঠুর হিমেলের কঠিন শাস্তির দাবি করেন। উল্লেখ্য গত ১০ জানুয়ারী গলায় ফাঁস দিয়ে মেহেরুন আত্মহত্যা চেষ্টা করেছেন এমন দাবী করে মুমূর্ষু অব¯’ায় উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে আসেন হিমেলের পরিবার।
সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অব¯’ার অবনতি হলে হাসপাতালে রেখেই পালিয়ে যায়। খবর পেয়ে মেহেরুনের পরিবার হাসপাতালে এসে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়। সেখানেই গত ১৫ জানুয়ারী মৃত্যু বরন করেন মেহেরুন। এনিয়ে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। অপরদিকে নিহত নববধূ মেহেরুনের পরিবারের দাবী। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে মিথ্যা আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। এনিয়ে মহামান্য আদালতে দ্রুতই মামলা দায়ের করা হবে।
