১৩ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম

মেয়র লিটনের আরোগ্য কামনায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতির দোয়া

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২, ৬:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেয়র লিটনের আরোগ্য কামনায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতির দোয়া
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর করোনা (কোভিড-১৯) থেকে দ্রুত আরোগ্য কামনায় অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, আঞ্চলিক পরিষদ, রাজশাহীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব মহানগরীর মালোপাড়াস্থ অগ্রণী ব্যাংক অফিসার সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. বারকুল্লাহ বিন দুরুল হুদা। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ শামীম উদ্দিন আহমেদ। এ সময় অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মোস্তফা-ই-কাদের, রাজশাহী কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক আব্দুল মান্নান, সহকারী মহাব্যবস্থাপক ও রাজশাহী বিশ^বিদ্যালয় কর্পোরেট শাখা প্রধান বজলুর রশীদ,

রাজশাহী সার্কেলের সহকারী মহাব্যবস্থাপক লোকমান হাকীম, সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক মোকাররম হোসেন, সহকারী মহাব্যবস্থাপক নূরুজ্জামান সরকার, অগ্রণী ব্যাংক অফিসার সমিতি, আঞ্চলিক পরিষদ, রাজশাহীর সভাপতি মোঃ আনোয়ারুল আইউবী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ সহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন