মেয়র লিটনের আরোগ্য কামনায় নগর ছাত্রলীগ’র দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা খায়রুজ্জামান লিটন করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার উদ্যোগে গতকাল সোমবার বাদ যোহর কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ, যুগ্ম সম্পাদক হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক রাশিক দত্ত, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাইতুল হাসান তরু, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আব্দুর রাকিব সহ মহানগর ছাত্রলীগ ও এর অন্তর্ভূক্ত সকল সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
