তানোরে নারীসহ আটক ৪ মাদক ব্যবসায়ি
তানোর সংবাদদাতা : রাজশাহীর তানোরে হিরোইন-ইয়াবা ট্যাবলেট নিয়ে এক নারীসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। গতকাল সোমাবার দুপুরে আটককৃত ৪ জনকে তানোর থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার তানোর মধ্যপাড়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৫০), উপজেলার তানোর মধ্যপাড়ার জহুর উদ্দিনের মেয়ে নিলুফা ইয়াসমিন (২১), তানোর পৌর এলাকার তাতিয়ালপাড়া মহল্লার অমল চন্দ্র দাসের ছেলে বাপ্পী কুমার দাস (২৭) ও তানোর গোল্লাপাড়া বাজার এলাকার মৃত আবেদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭)।
আটকিতদের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন, ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৩টি বাটন মোবাইল সেট এবং ৪টি সীম ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়। তানোর থানার ওসি রাকিবুল হাসান সকালের সময়কে বলেন, র্যাব-৫ অভিযান চালিয়ে হিরোইন-ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এক নারী মাদক কারবারিসহ ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
