জেলা পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৯ জন
প্রেস বিজ্ঞপ্তি : গত ২৪ ঘন্টায় (১৭-০১-২০২২ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ০৯ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, দুর্গাপুর থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০১ জন ও বাঘা থানা ০২ জনকে আটক করে। যার মধ্যে ০৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ০৪ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে।
মোহনপুর থানা পুলিশ ১নং মোঃ পলাশ আলী(৩৬) কে ০৫গ্রাম হেরোইনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ মাইনুর (৩৩) কে ০৫গ্রাম হেরোইনসহ আটক করে। বাঘা থানা পুলিশ ১নং মোঃ রোমান সরদার(২৮) কে ১১পিচ ইয়াবা এবং ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। ডিবি পুলিশ গোদাগাড়ী থানা এলাকা হতে ১নং মোঃ নাহিদ ইসলাম(২২) কে ১০০গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
